গাজোলে আদিবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি মালদা জেলা শাসকের কাছে আদিবাসী মহিলাদের ধর্ষণ, নারী নির্যাতন নিয়ে এদিন তারা ঘেরাও অভিযান করে। সেই ঘেরাও অভিযানে যাওয়ার সময় গাজোল কদুবাড়ি মোড়ের কাছে গাজোল-আলাল জাতীয় সড়কের কদুবাড়ি হিমল ফেক্টারির কাছে পুলিশ আদিবাসীদেরকে বাঁধা দেয়। তাদের বাঁধা দেওয়ার কারনে আদিবাসীরা পথ অবরোধ করে। এর ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়ে পরে।তারা যে সমস্ত দাবি নিয়ে এদিন আন্দোলনে নামেন তাদের সেই সমস্ত দাবি পুরন না হলে তারা এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।
মালদা